কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চিংড়া ফাঁড়ি পুলিশ। গত বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার বেগমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কেশবপুর পৌর শহরের ভোগতি গ্রামের মৃত বাবর আলী মোড়লের ছেলে আব্দুস সালাম মোড়ল (৩৬), একই গ্রামের শওকত আলী মীর এর ছেলে রাহুল ইসলাম (২৩)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করাসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।