হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর):
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জামদিয়া গ্রামের আশিকুর রহমানের মেয়ে ফাহিমা আক্তার (১০), নিছার আলীর মেয়ে লামিয়া আক্তার (১৩) এবং নিছার আলীর মেয়ে সুলতানা আক্তার (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শিশু তিনজন বাড়ির পাশের পানিতে নামলে একপর্যায়ে তারা ডুবে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।